বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

৪৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯.৩০ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের ৪৫০তম পর্ব প্রচার হচ্ছে । ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে । বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

রাশেদ সীমান্ত ছাড়াও এতে অভিনয় করছেন, তানজিকা আমিন, রাশেদ সীমান্ত, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদ, অহনা রহমান, মৌসুমী হামিদ, নীলা ইসলামসহ এক ঝাঁক তারকা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’। এটাই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত অভিনীত প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। ইতিপূর্বে নাটকটি বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে চিত্রায়িত হয়।

নাটকের গল্পে দেখা যায় গ্রামের সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান।

এনএসডবি¬উ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায়য় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী। সে ধারাবাহিকতাতেই প্রচার হচ্ছে নাটকের ৪৫০তম পর্ব।

এ নিয়ে দারুণ উচ্ছসিত নাটকের অভিনেতা হাবুরুপী রাশেদ সীমান্ত। তিনি বলেন, এটা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আমার কোন ধারাবাহিক নাটক সাড়ে চারশ’ পর্ব প্রচার হচ্ছে, এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে, এই তো সেদিনের কথা, আমি অভিনয় শুরু করলাম। এরই মধ্যে একটি নাটক সাড়ে চারশ’ পর্ব। রাসÍাঘাটে বের হলে মানুষ আমাকে এখন হাবু হাবু বলে ডাকে। এটা যে, কত আনন্দের তা বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলবো, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com