শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাইজ অ্যাবাভ অল ১০এক্স: দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি ৪৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রথমবার একসঙ্গে মোশাররফ, শিমু ও দীঘি

লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১.৫০ এএম
  • ১৩ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ- লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। এর মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১৭১ জন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। বিমানবন্দরে অসুস্থ যাত্রীদের জন্য জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং দেশে ফিরতে আগ্রহী অন্য বাংলাদেশিদের প্রত্যাবাসনেও কাজ চলছে।

এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com