বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুর্ঘটনা : দুই খালাতো ভাইসহ নিহত-৩ বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে নৃত্যশিল্পী সংস্থার ‘নৃত্যজ্যোতি ২০২৬’ প্রতিযোগিতার নৃত্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে অভিনেতা সোহেল খান মারা গেছেন

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬.০৯ পিএম
  • ২ বার পড়া হয়েছে

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো নিজে চালিয়ে বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন।

এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে।

প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com