শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী-কবির পাটোয়ারী সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ শুভেচ্ছা বাণী-পারভীন পাটোয়ারী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সংবাদ সারাক্ষণ’-এর ৬ষ্ঠ বছরে পদার্পণ শুভেচ্ছা বার্তা- অ আ আবীর আকাশ

লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২.০৯ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে
(হেবা দলিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, বাড়ি ছাড়ার হুমকির অভিযোগ)
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামে পৈতৃক ভিটাবাড়ির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। মৃত সালেহ উদ্দিন কবিরের রেখে যাওয়া বসতভিটা নিয়ে তাঁর প্রথম পক্ষের মেয়ে ও দ্বিতীয় স্ত্রী-সন্তানদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। এ ঘটনায় বাড়ি ছাড়ার হুমকি এবং ভূমি-সংক্রান্ত প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন দ্বিতীয় পক্ষের সন্তানরা।
অভিযোগকারী কুলসুমা আক্তার সাকির ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা সালেহ উদ্দিন কবির লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের হাজীবাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। ২০২২ সালে তিনি মারা যান। তাঁর প্রথম স্ত্রী আফসানা খানম প্রায় ৩০ বছর আগে মারা যাওয়ার পর তিনি নুর নাহার বেগমকে দ্বিতীয় বিয়ে করেন।
প্রথম সংসারে আবদুল আজিজ সৌরভ ও রাবেয়া সুলতানা সাথি নামে দুই সন্তান রয়েছেন। সৌরভ দীর্ঘ এক যুগ ধরে প্রবাসে অবস্থান করছেন। আর রাবেয়া সুলতানা সাথির বিয়ে হয়েছে এবং তিনি স্বামীর বাড়ি হাছনাবাদে বসবাস করেন।
অন্যদিকে দ্বিতীয় সংসারে কুলসুমা আক্তার সাকি, সালমা আক্তার ও নাজমা আক্তার নামে তিন কন্যাসন্তান রয়েছে। অভিযোগকারীর দাবি, জীবদ্দশায় সালেহ উদ্দিন কবির তাঁর বসতভিটার সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে দ্বিতীয় সংসারের তিন মেয়েকে দান করে যান।
তবে সালেহ উদ্দিন কবিরের মৃত্যুর চার বছর পর ২০২৬ সালে এসে প্রথম সংসারের মেয়ে রাবেয়া সুলতানা সাথি ২০১৩ সালের একটি রেজিস্ট্রি হেবা দলিল দেখিয়ে দ্বিতীয় স্ত্রী ও তাঁর মেয়েদের বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন কুলসুমা আক্তার সাকি। তিনি আরও বলেন – ‘সাথীর স্বামী আনোয়ার হোসেন যখন তখন লোকবল নিয়ে এসে আমার বৃদ্ধ মাকে হুমকি ধমকি দিচ্ছে ঘর ছেড়ে দেয়ার জন্য। ’
এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।যার নং ৬৭৯/২০২৬.  মামলার বাদী সাকির আরও অভিযোগ, জকসীন হাটের তহশিলদার জহির উদ্দিন এ বিষয়ে ভুল ও অসত্য প্রতিবেদন দিয়েছেন। এতে তাঁরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।
কুলসুমা আক্তার সাকি জানান, বসতভিটা নিয়ে বিরোধের কারণে তাঁরা বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। নিজেদের বসতবাড়িতে নিরাপত্তা ও স্বাভাবিকভাবে বসবাসের নিশ্চয়তা চান তাঁরা।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আদালতের কাছে সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ন্যায়বিচার কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com