শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা রমজান সামনে রেখে ১০ পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২ রাজধানী বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা পোল্যান্ডে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহত ১৭ চলতি ২০২৬-২৭ অর্থবছরের ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

রমজান সামনে রেখে ১০ পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬.৫৮ পিএম
  • ৭ বার পড়া হয়েছে
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি সহজীকরণ, সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর, এই ১০টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সার্কুলারে এসব পণ্যের আমদানিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পণ্যগুলোর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এসব পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ১৫ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে রমজান মাসের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার মেয়াদ ৩১ মার্চে শেষ হয়। নতুন এ সার্কুলার জারির ফলে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com