শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী-কবির পাটোয়ারী সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ শুভেচ্ছা বাণী-পারভীন পাটোয়ারী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সংবাদ সারাক্ষণ’-এর ৬ষ্ঠ বছরে পদার্পণ শুভেচ্ছা বার্তা- অ আ আবীর আকাশ রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২ রাজধানী বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা পোল্যান্ডে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহত ১৭ চলতি ২০২৬-২৭ অর্থবছরের ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩.৪৭ এএম
  • ২৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- দেশের সংস্কৃতি অঙ্গনে এই সময়ে তরুণ সংগীতশিল্পী নুসরাত বিনতে নূর। গানের প্রতি গভীর ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। পারিবারিক নানা বাধা ও জীবনের প্রতিকূলতা পেরিয়ে আবারও সংগীতের জগতে নিজের অবস্থান তৈরি করতে চান নুসরাত। গানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন তিনি। সংগীতের পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান এই শিল্পী।

ছোটবেলা থেকেই যেকোনো গান সুর ও তালে গাওয়ার সহজাত দক্ষতা তাঁকে সংগীতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

তবে পথচলাটা সব সময় মসৃণ ছিল না। কিছু মানুষের নেতিবাচক আচরণে একসময় গান থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে সব বাধা পেরিয়ে আবারও সংগীতে ফিরে আসেন।

নুসরাতের গাওয়া ‘শাহে মদিনা’ গজলটি শ্রোতাদের কাছে পরিচিতি পায়। এ ছাড়া নিজের লেখা গান ‘কবুল করে নাও’ ২০২৩ সালে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও অর্জন করে। ব্যক্তিগত কিছু প্রতিকূলতার কারণে একসময় গানটি সরিয়ে নিতে হলেও বর্তমানে নতুন চ্যানেলে গানটি পুনরায় আপলোড করেছেন তিনি। বাংলা গজলের পাশাপাশি বেশ কয়েকটি উর্দু গজলও গেয়েছেন নুসরাত। তাঁর পেশাদার সংগীতকাজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে ফেমাস টিউনে। এসব কাজে মাস্টারিং করেছেন মোহাম্মদ পিয়াস।

২০২৬ সালে তিনটি জনপ্রিয় গান কাভার করেছেন তিনি। গানগুলো হলো—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ এবং ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’। মূল গানগুলোর শিল্পীদের মধ্যে রয়েছেন মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ ও হাবিব ওয়াহিদ।সঙ্গীত নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নুসরাত বলেন, গানই তাঁর ধ্যান-ধারণা, গান নিয়েই বেঁচে থাকতে চান তিনি। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও কাজ করতে আগ্রহী। তাঁর এই যাত্রায় মা সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থনদাতা হলেও পরিবারের অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পান না। তবে দমে যেতে নারাজ এই শিল্পী।
আন্তরিক চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনটাই বিশ্বাস করেন শিল্পী নুসরাত । ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য। এ জন্য সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছেন তিনি। নিজের অভিষ্ট লক্ষে এগিয়ে যাবেন নুসরাত। তার জন্য অনেক অনেক শুভ কামনা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com