শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী-কবির পাটোয়ারী সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ শুভেচ্ছা বাণী-পারভীন পাটোয়ারী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সংবাদ সারাক্ষণ’-এর ৬ষ্ঠ বছরে পদার্পণ শুভেচ্ছা বার্তা- অ আ আবীর আকাশ

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১.৫৫ এএম
  • ২১ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল।
​নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।এরপর স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আওয়ামীলীগের লোকজনদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় ও ১২/১৫ কে ধরে পুলিশে দেয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। তখন আমাদের কিছু করার ছিল না।
ভাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি অথবা ককটেলে তার এই মৃত্যু হয়। তবে এই মুহূর্তে নিশ্চিত করে দুটির একটিও বলতে পারছি না। 
তিনি বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ কাজ করছে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com