রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে বিশ্বের ১০টি দেশে, বাংলাদেশ পঞ্চম স্থানে

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১০.৪৬ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

করোনার প্রথম ঢেউই এখন পর্যন্ত শেষ হয়নি। এর মধ্যে দ্বিতীয় ঢেউয়ের খবর নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান বলেছে, দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে বিশ্বের ১০টি দেশে। এর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। শুরুর দিকে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউক্রেন ও সুইজারল্যান্ড। রিপোর্টে বলা হয় তালিকার শীর্ষে থাকা দশটি দেশ এখন করোনা ভাইরাস সংক্রমণের মুখোমুখি। এসব দেশ প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি । লকডাউন প্রত্যাহার বা শিথিল করায়ও ঝুঁকি বেড়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে করোনার মারাত্মক প্রাদুর্ভাবের ৪৫টি দেশের মধ্যে ১০টি দেশকে বাছাই করা হয়েছে। মহামারি মোকাবিলায় নেয়া পদক্ষেপ শিথিলতার ভিত্তিতে দেশগুলোর স্কোর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে গত ৪ঠা জুন থেকে ২৫শে জুন পর্যন্ত এই চার সপ্তাহে রোগী বেড়েছে অনেকটা জ্যামিতিক হারে। গত ৪ঠা জুন রোগী ছিলো ৫৭ হাজার ৫৬৩ জন। এর পরের সপ্তাহে ৭৮ হাজার ৫২ জন। ১৮ই জুন রোগী দাঁড়ায় এক লাখ ২৯২ জনে। ২৫ শে জুন এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে গিয়ে ঠেকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জন শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। এ সময়ে মারা গেছেন ৪০ জন।

ওদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন চীনে চলমান ভ্যাকসিন আবিষ্কারের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে শুরু হতে পারে। তিনি অবশ্য খোলাসা করে বলেননি কবে থেকে এটা শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com