রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১২৩৮ জন বাংলাদেশি মারা গেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৯.৪২ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থেমে নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে বাংলাদেশী কমিউনিটি ও আন্তর্জাতিক পত্র পত্রিকার তথ্যের বরাতে বুধবার ঢাকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১২৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। খবরে বলা হয়েছে এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী বাংলাদেশী মারা গেছেন সৌদি আরবে যার সংখ্যা অন্তত ৪১৫ জন । দেশটিতে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে ব্রিটেনে ও যুক্তরাষ্ট্রে এবং দেশ দুইটিতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩০৬ এবং ২৭২ জন বাংলাদেশীর। খবরে বলা হয়েছে আর যে সকল দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীর মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশ যেমন সংযুক্ত আরব আমিরাতে ১০৪ জন, কুয়েতে ৪৫ জন, ওমানে ২০জন এবং কাতারে ১৮ জন। তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এ যাবত সেখানে কয়েক হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও কোনও বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায় নাই।

এদিকে, করোনাকালে চাকরি বা কাজের সুযোগ হারিয়ে অনেক মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমাচ্ছেন বলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তরফে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন কাজের অভাবে শুধু বস্তিবাসীরাই যে ঢাকা ছেড়ে যাচ্ছেন তা নয়, চাকরিজীবী ও শিল্প শ্রমিক যাদের অনেকে চাকরি হারিয়েছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তাঁরা গ্রামে ফিরে যাচ্ছেন। তবে মার্চের প্রথমে দেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কত মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন তার কোন পরিসংখ্যান জানা যায় নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com