মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুতুবদিয়ায় একদিনেই ১৫ জন করোনা পজিটিভ

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ১২.১৩ এএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আবুল কাশেম, কুতুবদিয়াঃ কুতুবদিয়ায় মঙ্গলবার (২৩ জুন) রেকর্ড সংখ্যক ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে উত্তর ধুরুং ৭ নং ওয়ার্ড কালারমার মসজিদ পাড়ার তিন পরিবারের ১২ জনসহ মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- মরিয়ম বেগম (৮৫), জমির উদ্দিন (৫০) ইমাম, বিলকিস আক্তার (৪০),তানিয়া (১৫), তন্নি(১৩), ইফতেখার উদ্দিন (১২), সাব্বির আহমেদ (০৯), জান্নাতুল ফেরদাউস (২৮),আবির (০৫), হুসনা বেগম(১৯), জোসনা আক্তার (২৩), নাজমা (১০) এবং মিফতাহুল জান্নাত নিশাত (১৬)। বাকি দু’জনের একজন কুতুবদিয়া হাসপাতালের ওয়ার্ড বয় সালাহ উদ্দিন ও অন্যজন জিসকো ফার্মার এমআর মোঃ রশিদ। এ নিয়ে কুতুবদিয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এদিকে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দ্বিগুণ হওয়ায় কুতুবদিয়াকে তিন জোনে ভাগ করে কঠোর লকডাউনের আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিয়াউল হক মীর। এ ব্যাপারে সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরি সভার আয়োজন করে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com