বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহীতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৮.১৯ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)। গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ তাইজুল ইসলাম ওরফে ডলার (২৪),২। মেহেদী হাসান  ফাইসাল (২৬) ও ৩। জাফর ইকবাল (২৮)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) জানান, গত ১৮ জুন, ২০২০ দুপুর ১২.৪৫ টায় অলকার মোড়ে অবস্থিত ভিভো শো-রুম থেকে একজন কর্মচারি নগদ ৩৩ লাখ টাকা নিয়ে পাশেই অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় রাস্তার উপরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু হয়।

তিনি জানান, বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অলকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাইজুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে একটি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যমতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ ক্লু-লেস ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com