রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ার নয়নজুলি খাল থেকে শিশু লাইসার মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৮০৩ বার পড়া হয়েছে

আশুলিয়ার নয়নজুলি খাল থেকে লাইসা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন অভিযান চালিয়ে খালের একটি নালার ব্রিজের সামনে থেকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুর ১টার দিকে নয়নজুলি খালে পড়ে নিখোঁজ হয় শিশু লাইসা।

লাইসা পিরোজপুরের জুসখোলা এলাকার রাকিবের মেয়ে। শিশুটির বাবা রাকিব একজন মুদি ব্যবসায়ী ও মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা স্থানীয় মাসুদের বাসায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল বুধবার স্থানীয়দের খবরের ভিত্তিতে দুপুর থেকে নয়নজুলি খাল এলাকায় শিশুটির উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। দীর্ঘ ৭ ঘণ্টা ডিইপিজেড ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। শেষ পর্যন্ত শিশুটির সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুর সন্ধান পাওয়া যায়।

এর আগে গতকাল দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় নয়নজুলি খালে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার খেলার সঙ্গী অপর এক শিশু তাকে পড়ে যেতে দেখে বাড়ির লোকজনকে বললে ঘটনাস্থলে যায় এলাকাবাসী। পরে পানিতে জুতা ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে শিশু লাইসার মরদেহ উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com