মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে নতুন ২২ সহ করোনারোগী ৪শ’ ৩৯ সুস্থ ১শ’ ৮২ জন:

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০, ৭.৫৬ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
দিনদিন বেড়েই চলেছে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২২ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪শ’ ছাড়িয়ে দাঁড়ালো ৪শ’ ৩৯ জনে।
তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২শ’ ৪ জনে।
এদিকে নতুন আক্রান্ত ১৩ জন সদর উপজেলার, ৮ জন কমলনগর উপজেলার ও ১ জন রায়াপুর উপজেলার বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪শ’ ৩৯ জনের মধ্যে ১শ’ ৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২শ’ ৪৭ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘন্টায় ১শ’ ৩০ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১শ’ ০৮ জনের। আর পজেটিভ আসে ২২ জনের। পজেটিভ ২২ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, কমলনগর উপজেলায় ৮ জন, রায়পুর উপজেলায় ১ জন রয়েছেন। লক্ষ্মীপুরে সর্বমোট ৪শ’ ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ২শ’ ০৮ জন, রামগঞ্জে ৮০ জন, রায়পুরে ৫৩ জন, কমলনগরে ৬৬ জন ও রামগতিতে ৩২ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১শ’ ৮২ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৪২ জন, সদরে সাংবাদিকসহ ৭২ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ১৮ জন, রামগতিতে ১৩ জন এবং রায়পুরে জনপ্রতিনিধিসহ ৩৭ জন।
এছাড়া রামগঞ্জ উপজেলায় দুইজন, সদর উপজেলায় দুইজন, রায়পুর উপজেলায় একজন ও রামগতি উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে। তবে শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোন পজেটিভ রোগী জেলায় মারা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com