বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেল স্বাস্থ্যকর্মী

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৬.৩৪ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

রাকিব হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর হাসপাতালের ব্রাদার (সহকারী স্বাস্থ্যকর্মী) মো. শহিদুল ইসলাম (৫৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার ভোর ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে শহরের পানিছত্র এলাকায় আব্দুল লতিফ হাওলাদার (৬৫) বছরের এক ব্যক্তি শনিবার রাত ৮ টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ জানায়, সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের মোহসিন উদ্দিন খালাসীর ছেলে সদর হাসপাতালের সহকারী স্বাস্থ্যকর্মী মো. শহিদুল ইসলাম চাকুরীর সুবাদে সদর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। করোনা উপসর্গ জ¦র ও কাঁশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার নমুনা দেন। পরে ৮ জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। সদর হাসপাতালের আইসোলেশনে শহিদুলকে চিকিৎসা দেয়া হয়। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে রোববার ভোরে তিনি মারা যান। এদিকে শহরের পানিছত্র এলাকায় ভ্যান-রিক্সা গ্যারেজ ব্যবসায়ী আব্দুল লতিফ হাওলাদার শ^াসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান ভর্তি হতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি বলে অভিযোগ করেন স্বজনরা। এমনকি করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। পরে রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, সদর হাসপাতালের ব্রাদার মো. শহিদুল ইসলামের মরদেহ ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তাকে গ্রামের বাড়ি ধুরাইলে দাফন করা হবে। অপরদিকে শহরের পানিছত্র এলাকার মারা যাওয়া ওই বৃদ্ধ দীর্ঘদিন থেকে এ্যাজমা ও ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫০ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৭জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com