বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় পিকআপে লুকানো ফেনসিডিলসহ আটক ২

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ১০.৫৯ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা, প্রতিনিধিঃ-
নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আম বোঝাই পিকআপে লুকানো ৪৮৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১২ জুন) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিত মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ওই ফেনসিডিল জব্দ করে। এবং দুইজনকে আটক করেন।
আটকরা হলেন— মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঠাকুর কান্দি গ্রামের সিয়াব আলীর ছেলে রুবেল হোসেন (৪২) ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার চেংক্ত গ্রামের হুরমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
র‌্যাব-৫ রাজশাহীর  কোম্পানি কমান্ডার ( সিপিএসসি) এএসপি এটিএম মায়নুল ইসলাম জানান, আম ভর্তি পিকআপে করে রাজধানীতে ফেনসিডিল বহন করার গোপন সংবাদ পায় র‌্যাব-৫। পরে রাতে নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আম বোঝাই পিকআপে লুকানো ৪৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ মাদক কারবারি দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, পুলিশ ও র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে সহজে পার পাওয়ার জন্য কাঁচামাল হিসেবে বহনকৃত আম বোঝাই পিকআপে লুকিয়ে ফেনসিডিল বহন করা হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com