শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন আজ ঢাকায় মঞ্চ মাতাবেন পপতারকা ওটিলিয়া বিনোদন প্রতিবেদক কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাইজ অ্যাবাভ অল ১০এক্স: দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি ৪৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩.৩২ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- দীর্ঘদিন ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক ও পরিবারের পক্ষ থেকে সংস্কৃতিকর্মী এরশাদুল হক মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তিনি মারা যান।

পরিচালক হিসেবে মাতিয়া বানু শুকুর কাজের বড় একটি অংশজুড়ে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, পারস্পরিক সম্পর্ক এবং সমাজবাস্তবতার নানা চিত্র।

তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। এছাড়া ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ও তার পরিচিত কাজের তালিকায় রয়েছে। নির্মাণশৈলীর স্বাতন্ত্র্য এবং গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নাট্যাঙ্গনে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com