শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন আজ ঢাকায় মঞ্চ মাতাবেন পপতারকা ওটিলিয়া বিনোদন প্রতিবেদক কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাইজ অ্যাবাভ অল ১০এক্স: দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি ৪৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন পপতারকা ওটিলিয়া বিনোদন প্রতিবেদক

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩.২৪ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন তিনি। ই-মেকার্স বাংলাদেশের আয়োজনে এই কনসার্টে ওটিলিয়ার পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।

ইতোমধ্যে নিরাপদে ঢাকায় পৌঁছেছে ওটিলিয়া। বিমানবন্দরে তাকে বরণ করে নেন আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

কনসার্টে পরিবেশনার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার পরিচিত গান আর ফুয়াদের ব্যান্ডের পরিবেশনায় দর্শকরা দারুণ মুহূর্ত উপভগ করবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে কনসার্টটি। আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন। এর আগে ২০২২ সালেও বাংলাদেশে সফর করেছিলেন ওটিলিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com