বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের জনসচেতনতামূলক প্রচার

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ৬.১৯ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক দ্বিতীয় দিনের মত জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ব্যক্তিগত উদ্যোগে করোনার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে জানাতে দিনব্যাপী মাইকিং করা হয়। জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহিদ, ফয়সাল ইমরান সাব্বির, উপ-দপ্তর সম্পাদক আবির হোসেন রকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু তোরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সানভির হোসেন, সহ-সম্পাদক রাসেল ইসলাম রিসাদ, শিশির শর্মা বিজয়, দীপ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি উত্তম রাযম শুভ্র, মিজান, আরাফাত হোসেন রাব্বি, নুরুজ্জামানসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস মোকাবেলায় ছাত্রলীগ নেতা ওসমান গণির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করা হয়। আগামীকালও দিনব্যাপী করোনা সচেতনতায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হবে বলে জানান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি। এর আগেও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ছাত্রলীগ নেতা ওসমান গনি। তার ব্যক্তিগত পক্ষ থেকে শিশুদের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী যেমন, সেমাই, চিনি, দুধ, মাস্ক, খাতা, কলম, মেহেদীসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে জেলায় অবস্থিত ম্যাস-ছাত্র-ছাত্রীনিবাসগুলোর ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে গুরুত্বপুর্ন ভ’মিকা পালন করে ছাত্রলীগ নেতা ওসমান গণি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com