শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী-কবির পাটোয়ারী সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ শুভেচ্ছা বাণী-পারভীন পাটোয়ারী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সংবাদ সারাক্ষণ’-এর ৬ষ্ঠ বছরে পদার্পণ শুভেচ্ছা বার্তা- অ আ আবীর আকাশ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২.২৭ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ- বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সক্ষমতা রাখে। এসব খাতে বিদেশি বিনিয়োগেরও ব্যাপক সুযোগ রয়েছে।

বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চান মন্ত্রী। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদও জানান তিনি।

জবাবে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন শাইখা আল নুয়াইস। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজন করার প্রস্তাব দিয়ে এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন মহাসচিব।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জবাবে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com