শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম লক্ষ্মীপুরে পৈতৃক ভিটা নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের দ্বারস্থ দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় গানেই স্বপ্ন বুনছেন নুসরাত বিনোদন প্রতিবেদক সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী-কবির পাটোয়ারী সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ শুভেচ্ছা বাণী-পারভীন পাটোয়ারী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সংবাদ সারাক্ষণ’-এর ৬ষ্ঠ বছরে পদার্পণ শুভেচ্ছা বার্তা- অ আ আবীর আকাশ

ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২.০১ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় নিহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক নেতা রাজু মোল্যার জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়।
রাজু মোল্লার জানাযায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা,উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি, কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাজু মোল্লার জানাযায় অংশ নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা করে মানুষকে হত্যা করছে তারা। অন্যের আশ্রয়ে থেকে কোন দেশকে অস্থিতিশীল করছে তারা।
তিনি আরো বলেন, দেশের প্রতি তাদের কোন মায়া নেই, তবে তারা যা করছে বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না। আর কত মানুষের চোখের পানি দেখব, সন্তানহারা পিতা মাতার কান্না আর কত দেখতে হবে। রাজুকে যারা হত্যা করেছে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার(১৭ নভেম্বর ) রাতে ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামের কৃষক দল নেতা নিহত হয়। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ সময় সেখানে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com