শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা বাকলিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ,৪ লাখ টাকা জরিমানা একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম ১২ নভেম্বর শুরু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু ককটেল, মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির মোংলা বন্দর হবে দেশের সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে : প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪.৩৭ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা শাখার ৭১সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা কমিটির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে.এম.আই. মন্টির স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাকিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। অনুমোদিত কমিটিতে গাজী কামরুজ্জামান শুভ্রকে আহ্বায়ক এবং মো. হাসান আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন পদে যুগ্ম আহ্বায়কসহ ৭১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com