সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকায় তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ১০.৫৪ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তুহিন (২৪) ও মোঃ সজিব শেখ (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে লুন্ঠিত ৩টি মুঠো ফোন উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ২৮ মে, ২০২০ বিকেলের দিকে ধর্ষণের শিকার ওই তরুণীসহ আরো কয়েকজন খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে যান। সেখানে ছন ক্ষেতে বসে গল্প করছিলেন তারা। এক পর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী তাদেরকে মিথ্যা কথা বলে পাশের একটি বাউন্ডারি করা নির্জন প্লটে নিয়ে যায়। দুষ্কৃতিকারীদের কথা মতো সেখানে গেলে তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর দুষ্কৃতিকারীদের একজন ভুক্তভূগী ওই তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

তিনি বলেন, ঘটনার পরের দিন ভুক্তভূগী তরুণীর ভাই খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করে।

খিলক্ষেত থানার ওসি আরো জানান, অভিযানকালে খিলক্ষেত থানার বটতলা ফকির বাড়ি এলাকা থেকে প্রথমে মোঃ তুহিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর অভিযুক্ত মোঃ সজিব শেখকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com