সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

তালতলীতে জমি জমার বিরোধ সংঘর্ষে আহত-১৩

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৪.৪৫ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
তালতলী উপজেলার মৌরভী এলাকায়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে নিশানবাড়িয়া ইউনিয়নে মৌরভী গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, মৌরভী এলাকার জাহাঙ্গীর জোমাদ্দারের সঙ্গে একই এলাকার মো: খলিল মুন্সী গংদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার মধ্যরাতে বিরোধপূর্ণ ওই জমিতে একটি ঘর  তুলে জাহাঙ্গীর জোমাদ্দার ও তার লোকজন। খবর পেয়ে খলিল মুন্সী জমিতে ঘর তুলতে বাদা দিতে এলে জাহাঙ্গীরের লোক জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টাধাওয়া  ঘটনা ঘটে। এতে জাকিয়া(১৮), কামাল মূন্সী(৪০), মো: রাসেল(৩০), শাহীনুর(৪০), ফারুক জোমাদ্দার(৫০), মহিবুল্লাহ্ জোমাদ্দার(৩০), নিজাম জোমাদ্দার(৩০), আব্দুল হাই(৫৫), শীমুল (৩৫)সহ উভয় পক্ষে ১৩জন আহত হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে শান্তি-শৃঙ্খলার রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com