সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোর

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৬.৩০ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও থেকে:- আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের দুই কিশোর।২৯ মে শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম, (১৭) সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলায় গড়েয়া

এলাকায় বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানিয়েছেন।তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

স্থানীয়রা ইতোমধ্যে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক জানান, ডুবুরীদের মুঠোফোনে খবর দেয়া হয়েছে।

এক থেকে দেড় ঘন্টার মধ্যে তারা এসে উপস্থিত হবেন। তাছাড়া আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য।এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরীরা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com