সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

দুবেলা-দুমুঠো খাবার জোটে না এই দুই প্রতিবন্ধীর

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৪.৫৮ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
তাজেনুর-দুলাল দুই ভাইবোনই জন্মগত প্রতিবন্ধী। একজন ‘বাক’ অপরজন ‘বুদ্ধি’। তাদের বাবা বেঁচে নেই।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা এলাকায় একটি ভাঙা কুটিরে তাদের বসবাস। ভিটেটুকু ছাড়া এক ইঞ্চি জমি নেই তাদের। হাঁটা চলার পথটিতেও প্রতিবেশী নালা কেটে রাস্তা বন্ধ করে দিয়েছেন।
মূলত পরের ফুট ফরমায়েশ খেঁটে আর চেয়ে চিন্তে খাবারের জোগাড় হতো দুই ভাইবোনের। মহামারি করোনার কারণে এখন সে পথও বন্ধ। আশপাশের প্রতিবেশীরা ভালো নেই।
ক্ষুধার জ্বালা নিয়ে এখন খুবই কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তাও যে জোটেনি, এতটুকু বলার সাধ্যও নেই বাক প্রতিবন্ধী দুলালের। তবে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন, কিছুই জোটেনি এখনো।
কেন জোটেনি- জানতে চাওয়া হয় ওই এলাকার ইউপি সদস্য ইলিয়াস রায়হানের কাছে। তিনি বলেন, ‘নাম দিয়েছি তালিকায়, হয়ত শিগগিরই ব্যবস্থা হবে।’
বদরখালীর বাসিন্দা শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘এনাদের অবস্থা এতই করুণ যে তাকানো যায়না। ঘর বলতে একটুখানি কুটির, তাও ভাঙাচোরা। গৃহহীন কত মানুষ ঘর পেয়েছে এমনকি এই ইউনিয়নের দুইজন ইউপি সদস্য সরকারি বরাদ্দের ত্রানের পাকা বাড়ি পেয়েছে , কিন্ত দুলাল-তাজেনুরদের কোনো গতি হয়নি। হয়ত এরা দু’জন মানুষের তালিকায়ই নেই।’
এদের ব্যাপারে কথা হয় বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ স্বপন শরীফের সাথে। তিনি বলেন, ‘তাজেনুর ও দুলাল এর আগে এলাকায় ছিলোনা। সম্প্রতি তারা বাবার রেখে যাওয়া ভিটেয় বসবাস শুরু করেছে। যে কারণে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা হয়নি। এছাড়া অন্যান্য সহায়তার ব্যাপারেও ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ওই দুজন যাতে নিয়মানুযায়ী সরকারি সহায়তা পান, সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’
বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, ‘ওনাদের ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ সহায়তা নিশ্চিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com