বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১০.৪১ পিএম
  • ৭৫৮ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ- উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ।

সদর উপজেলায় আক্রান্ত দুইজনই পুরুষের বাড়ী আখানগর ইউনিয়নের কালিবাড়ী মহেষপুর এলাকায়। তারা যথাক্রমে ঢাকা ও নারাগঞ্জ থেকে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এসেছেন। পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বাসা উপজেলার কোষারাণীগঞ্জ ও জাবরহাট এলাকায়। হরিপুরে আক্রান্ত দুইজন পুরুষ। তাদের বাসা উপজেলার কাঠালডাঙ্গী নামক এলাকায়। রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক। তার বাসা উপজেলা বাঁশবাড়ী এলাকায়। এছাড়া জেলার সর্বোচ্চ সংখ্যক ৩ জন নারী ও ৬ জন পুরুষসহ ৯ জন করােনায় আক্রান্ত হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলায়। তাদের দুইজনের বাসা উপজেলার ছােট লাহিড়ী এলাকায়, একজনের আমজানখােড় ইউনিয়নে এবং ৬ জনের বাসা বড় পলাশবাড়ী ইউনিয়নে। তারা সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৭ জন, হরিপুর উপজেলায় ২০ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com