বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে জেলা উত্তর বিএনপির সভানেত্রীর স্বামীসহ করোনা আক্রান্ত, জয়ী-২৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৯.৫৯ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা উত্তর জেলা বিএনপির মহিলা সভানেত্রী ও সাবেক দেবীদ্বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও তার স্বামী পল্লী চিকিৎসক ডাঃ মোঃ সাফি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্প্রতিবার দুপুরে ওই বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন আহমেদ ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরুজ্জামান।

গতকাল বুধবার নতুন ১১ জন পজেটিভ’র মধ্যে  সুফিয়া বেগম ও তার স্বামীর পজেটিভ আসে।
তবে ২৮-০৫-২০২০ইং
তারিখ দুপুর পর্যন্ত কোনো আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

ওই দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন- ইউছুবপুর ইউনিয়ন পৈরাংকুল গ্রাম আক্রান্তের বাড়ি  লকডাউনসহ তাদের শিশু ছেলে- মেয়ে সহ পরিবারের অনেকের সিম্পল সংগ্রহ করা হয়েছে, স্বামী-স্ত্রী উভয়কে একই ঘরে রাখা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন-দিন বিশ্বজুড়ে যেমন বেড়ে চলেছে তেমনি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় জেলার শীর্ষে।

জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়  বৃহস্পতিবারে নতুন  করে পুরো জেলায় ৭০ জন আক্রান্তসহ মোট আক্রান্ত-৭৮১জন। তবে নতুন মৃত্যু বরন ও সুস্থ হয়নি। মোট মৃত্যু বরন করেন-২৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন মোট-১০০জন এরই মধ্যে দেবীদ্বারে উপজেলা আক্রান্ত-১৩৯জন, মৃত্যু-১০জন, করোনায় যুদ্ধে ৮ পুলিশ সদস্যসহ জয়ী হন- ২৫ জন।
বাকী ৯৭ জন আছেন নিজ বাড়ি হোম আইশোলেসনে, ৩ জন ঢাকায়, ১ জন কুমিল্লা সিএমএইচে এবং ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন ভর্তি ইউনিটে।

ওই দিকে আজ জেলার নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগর-১৫ জন, বুড়িচং-২০, চান্দিনা-১৭ জন, আদর্শ সদর-৬জন, লাকসাম-৬জন, লালমাই-২জন,হোমনা-২ জন,কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে-২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com