মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি মানিকগঞ্জের সিংগাইরের স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দীর্ঘ ১৪ বছর পর তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আসামিরা হলেন—ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার চাঁন সরদার (৪২) ও তারা সরদার (৩৫) এবং বাবুল আকন্দ (৩৬)। রায় ঘোষণার সময় আসামি বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। রায় পড়া শেষে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি চাঁন সরদার ও তারা সরদার দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের পাঁচ সেপ্টেম্বর ফরিদপুর মেডিক্যার কলেজ হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আকু শেখের ছেলে।

হত্যার ঘটনার পরদিন ছয় সেপ্টেম্বর নিহতের মা ফিরোজা বেগম বািদ হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁন সরদার ও তারা সরদারসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে এই রায় এলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com