শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০, ১১.৫৭ পিএম
  • ৮২৩ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিউটি অফিসার কামরুল আহসান জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের সূত্রপাত আইসোলেশন সেন্টারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে গুলশানের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আইসোলেশন ইউনিটে কে কে ছিলেন, তাদের কেউ বেঁচে বের হতে পেরেছেন কি-না, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। তবে হতাহতের সংখ্যা কম নয়।

ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ারবলেন, জরুরি বিভাগে নয়, আগুন লেগেছে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে। করোনা রোগীদের জন্য পাঁচ শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে মূল ভবনের বাইরে একটি একতলা ভবনে। সেখানে চারজন রোগী ভর্তি ছিলেন। রাতে হঠাৎ সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

প্রথমে তিনি অগ্নিকাণ্ডের পরপরই দ্রুত ডাক্তার, নার্স ও রোগীদের সরিয়ে নেয়ার কথা দাবি করলেও পরে ক্ষুদে বার্তায় জানান, সেখানে হতাহতের ঘটনা আছে। তবে নিহত কজন তা নিশ্চিত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com