শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়

  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০, ১১.০৫ পিএম
  • ৮৭৪ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ করোনা ভাইরাসের কারণে এবার সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁহে ঈদ-ঊল-ফিতরের নামাজ আদায় করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার (২৫ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের প্রথম নামাজ আদায় করা হয়। এই মসজিদে ক্রমান্বয়ে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়, দ্বিতীয় জামাত পৌনে ৯ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৯ টায়। প্রথম নামাজের জামাতে ঈদের নামাজ আদায় করেন প্রায় কয়েকশ মুসল্লি। ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ঈদের নামাজ পড়ান মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। শুভেচ্ছা বক্তব্য শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির সকলের মুক্তি লাভের জন্য বিশেষভাবে মুনাজাতে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com