মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে ৯৮ জন যাত্রী নিয়ে পিআইএ বিমান বিধ্বস্ত

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০, ১০.১৮ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

পাকিস্তানে শুক্রবার প্রায় ১০০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান দক্ষিণাঞ্চলীয় নগরী করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। দেশটির এভিয়েশন কতৃপক্ষ এ কথা জানায়।
জাতীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইন্সের (পিআইএ) বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
উদ্ধারকারী ও স্থানীয় লোকরা ধ্বংস্তুপের মধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে।
করাচির আবাসিক এলাকার অধিবাসী মোদাচ্ছের আলী বলেন,“আমি বিকট শব্দ শুনতে পেয়েছি, লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে।”
পিআইএ মুখপাত্র আবদুল্লাহ হাফেজ বলেন, ফ্লাইটে ৯১ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। করাচিতে অবতরণের আগে স্থানীয় সময় বেলা ২.৩০ মিনিটের কিছু পরেই ফ্লাইটটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এভিয়েশন কতৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোকার বলেন, বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলে।
প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটে বলেছেন, তিনি এই দুর্ঘটনায় হতবাক হয়েছেন এবং দু:খ প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খোকার বলেন, এয়ারক্রাফটি ছিল এয়ারবাস এ৩২০ এবং এটি করাচি যাচ্ছিলো।
পরে পাকিস্তান সামরিক বাহিনী এক টুইটে জানায়, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনে এবং উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ।
করোনাভাইরাস মহামারির লকডাউনের কারণে বিমানগুলো ল্যান্ডিং অবস্থায় থাকার পরে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতির মাত্র কয়েকদিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com