বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নতুন ছয়জনসহ করোনা আক্রান্ত ১শ’ ৩২ জন!

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০, ৯.৩৪ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরো ৬ জন শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার রাতে ৬ এবং সকালে ১৬ মোট ২২জনের তথ্য প্রদান করে প্রতিষ্ঠানটি। এতে জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ১শ’ ৩২জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন।
নতুন শনাক্ত হওয়া সদর উপজেলায় ১৪জন, কমলনগর উপজেলায় ২জন, রায়পুর উপজেলায় ১জন ও রামগঞ্জ উপজেলায় ৫জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় এনএসটিইউতে ৬২জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ৫৬জনের। আর পজেটিভ আসে ৬জনের এবং এর আগের দিনের ৩৮জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে২২জনের। আর পজেটিভ আসে ১৬জনের। এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট ১৩২জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৪৯জন, রামগঞ্জে ২৭জন, রায়পুরে ৩৪জন, রামগতিতে ১২ জন ও কমলনগরে ১০জন রয়েছেন।
এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন। তাদের মধ্যে রামগঞ্জে ১৭জন, কমলনগরে ৬জন, রামগতি ৫জন এবং সদরে ১২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com