মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৯৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১০.২২ পিএম
  • ১৩৪৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নিয়ে সার্বক্ষণিক তথ্য হালনাগাদ রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৯৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৯৫ হাজার ৭১২ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৬৩৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৩ হাজার ৪৩১ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৫ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ হাজার ৭৮৬ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬১৯ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ২ হাজার ৯৭২ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের পরের অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ২৩৫ জন ও আক্রান্ত ১ লাখ ৮১ হাজার ৭০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৩৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৩৮৬ জন। সুস্থ হয়েছেন ৫২০৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত বিশ্বময় তান্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাসটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com