বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা রোগী, ঈদ যাত্রী ঢুকছে রাতের আঁধারে!নতুন আক্রান্ত ১১ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ৪.৫৮ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে লক্ষ্মীপুরে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১১ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশ ছাড়িয়ে দাঁড়ালো ১১০ জনে। ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসছে ঈদ যাত্রীরা। এতেকরে  তীব্র থেকে তীব্র আকার ধারন করতে পারে করোনা। হতে পারে ভয়ংকর পরিস্থিতি।
এদিকে নতুন আক্রান্ত সাতজন সদর উপজেলার, দুইজন রায়পুুর উপজেলার ও দুইজন রামগতি উপজেলার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত ১১০ জনের মধ্যে ৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৭১ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন। বুধবার সকালে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, গত ২৪ ঘন্টায় ১৫২ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১৩৮ জনের। আর পজেটিভ আসে ১১ জনের। পজেটিভ ১১ জনের মধ্যে সদর উপজেলার সাত জন, রায়পুর উপজেলার দুইজন ও রামগতি উপজেলার দুইজন রয়েছেন। লক্ষ্মীপুরে সর্বমোট ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৩৫ জন, রায়পুরে ৩৩ জন, রামগঞ্জে ২২ জন, রামগতিতে ১২ জন ও কমলনগরে ৮ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ১৫ জন, সদরে ১২ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ৬ জন, রামগতিতে ৫ জন। এছাড়া রামগঞ্জে এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে।
এদিকে করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরে ফের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া শপিংমল ও পোশাক বিতানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বন্ধের ঘোষণা চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com