মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুতে ৪ বছরে টোল আদায় ৩৪২৯ কোটি, ২৫১৬ কোটি টাকা ঋণ পরিশোধ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ট্রাফিক নির্দেশনাবলী ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৯৪ জন গ্রেফতার কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যা: দুই আসামির জামিন নাকচ ৩টি উপজেলা ও নতুন একটি থানাগঠনের সিদ্ধান্ত বুধবার সারা দেশে পালিত হবে ব্যাংক হলিডে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮.১৫ পিএম
  • ২ বার পড়া হয়েছে

 

 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক।

পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ শফিকুর রহমান

২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com