সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব: তথ্য সচিব

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮.১১ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বর্তমানে অপতথ্য ও গুজবে সয়লাব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এই পরিস্থিতিতে সামাজিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বজায় রাখতে সাংবাদিকদের প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

অনুষ্ঠানে তথ্য সচিব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর, নিরাপদ ও অনুকূল হয়, তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিএসআরএফের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিশেষ দাবি উত্থাপন করা হয়। সরকারের অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে একজন প্রতিনিধি রাখার দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

ফল উৎসবের এই অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দপ্তরের জনসংযোগ কর্মকর্তারা (পিআরও) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com