সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭.৫০ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে
২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মের স্মার্টফোন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি দেশের অন্যতম শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম দারাজসহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে এক নম্বর অবস্থানে রয়েছে।
২০২৬ সালের প্রথমার্ধের সেলস পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, দারাজে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর স্থান অধিকার করেছে রিয়েলমি। গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) ও ইনডেক্স স্কোর উভয় সূচকেই ব্র্যান্ডটি শীর্ষে অবস্থান করছে। ই-কমার্সে এই দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায়, দারাজের ৬.৬ মেগা ক্যাম্পেইনেও রিয়েলমি ‘নম্বর ওয়ান বেস্ট-সিলিং স্মার্টফোন ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এছাড়াও, রিয়েলমি দেশের অন্যতম টেক-রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে জিআইএস সূচকে এক নম্বর স্থান অধিকার করেছে; যা বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে ব্র্যান্ডটির শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই মাইলফলক ডিজিটাল-ফার্স্ট ক্রেতাদের মধ্যে রিয়েলমির ব্যাপক জনপ্রিয়তা ও বড় আকারের অনলাইন শপিং ক্যাম্পেইনগুলোতে ধারাবাহিকভাবে প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতাকে তুলে ধরে।
সবমিলিয়ে, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অনলাইন স্মার্টফোন বাজারে এই অর্জনগুলো রিয়েলমির প্রতি ক্রেতাদের পছন্দ, আস্থা ও ধারাবাহিক নেতৃত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com