রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আদ্-দ্বীনকে শোকজ, গ্রামে চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স: স্বাস্থ্যমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলো বিএসএফ রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ বাড়ছে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা ‎ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী কালজানি নদীর তীব্র ভাঙনে অন্তত ৭০টি বসতভিটা নদীগর্ভে বিলীন ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন

পদ্মা নদীতে ডুবে যাওয়ার যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটনায় কোনো প্রাণহানি হয়নি নৌপরিবহন মন্ত্রণালয়

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩.১৬ পিএম
  • ২ বার পড়া হয়েছে

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।

তবে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসটির চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে।

উদ্ধার কার্যক্রমে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে ফেরিঘাটে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, যানবাহনের যাত্রীদের আগে নামিয়ে দেয়া এবং যাত্রীদের জন্য নির্ধারিত পথ ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com