বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ বছরের শেষ নাগাদ কোভিড-১৯ এর টিকা পাওয়া যাবে:ট্রাম্প

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১১.০৭ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এ ব্যাপারে নিশ্চিত যে, এ বছরের শেষ নাগাদ কোভিড-১৯ এর টিকা পাওয়া যাবে এবং দ্রুতই জনগণকে ব্যাপক হারে টিকা প্রদান করা হবে। গতকাল তিনি বলেন, তিনি মনে করছেন এই টিকা বিতরণের কাজটিও প্রায় সমান্তরালেই শুরু হবে। আজ আরো বিস্তারিত জানানো হবে বলে প্রেসিডেন্ট বলেন।

তবে হোয়াইট হাউজের সাউথ লনে দেওয়া প্রেসিডেন্টের এই পূর্বাভাসের সঙ্গে অল্প আগে ক্যাপিটল হিলে দেওয়া চিকিৎসকের সাক্ষ্যদানের কোন মিল নেই।

ফেডারেল সরকারের টিকা দপ্তরের বরখাস্ত হওয়া পরিচালক ডঃ রিক ব্রাইট সাক্ষ্যদানকালে বলেন, করোনাভাইরাসের টিকা ব্যাপক ভাবে উৎপাদন এবং বিতরণ করার কোন পরিকল্পনাই আমাদের নেই। আশা করি, ১২ থেকে ১৮ মাসের মধ্যে এ রকম টিকা বের হবে। তবে কখনই কিছু ঠিক মতো হতে তো দেখিনি। যুক্তরাষ্ট্রের বায়োমেডিকাল এডভান্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের পরিচালক পদ থেকে ড ব্রাইটকে বরখাস্ত করা হয় এবং এই ঘটনায় ঐ রোগ প্রতিরোধক বিশেষজ্ঞ সতর্কবাণী উচ্চারণ করে অভিযোগ করেন।

ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে তিনি গতকাল ব্রাইটের ঐ সাক্ষ্যদানের কিছুটা দেখেছেন এবং বলেন, তাঁর কথায় ব্রাইটকে খুব ক্ষুব্ধ, অসন্তুষ্ট কর্মচারীর মতো মনে হচ্ছিল এবং অনেকের মতেই তিনি খুব ভাল একটা কাজ করেননি।

ব্রাইট প্রতিনিধি পরিষদের স্বাস্থ্য বিষয়ক সাব কমিটিকে জানান যে যারা হোয়াইট হাউজে আছেন তারা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কোভিড-১৯ সম্পর্কে তাঁর আগাম সতর্কবার্তাকে অবহেলা করেন এবং ফেডারেল সরকার এই মহামারী মোকাবিলার জন্য তেমন প্রস্তুত ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com