শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী গ্যাস সংকটে ধসে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা, চট্টগ্রামে চরম ভোগান্তি

গ্যাস সংকটে ধসে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা, চট্টগ্রামে চরম ভোগান্তি

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১.০৫ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক চট্টগ্রামঃ-চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখন চরম সংকটপূর্ণ অবস্থায় পৌঁছেছে। উৎপাদন ব্যবস্থায় ধারাবাহিক ধস, গ্যাস সরবরাহে অস্থিরতা এবং একাধিক গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পুরো নগরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

লোডশেডিংয়ের পরিমাণ এখন ২৫০ থেকে ২৮০ মেগাওয়াটে পৌঁছে গেছে। ফলে দিন ও রাত মিলিয়ে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প ও বাণিজ্যিক খাতে উৎপাদন ব্যাহত হয়ে অর্থনৈতিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।

চট্টগ্রামের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ২৮টি কেন্দ্রের মধ্যে অন্তত ৬টি কেন্দ্র বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের একাধিক ইউনিট, রাউজান-১ ও রাউজান-২ কেন্দ্র এবং জুডিয়াক কেন্দ্র উল্লেখযোগ্যভাবে বন্ধ রয়েছে।

ফলে জাতীয় গ্রিডে চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সচল কেন্দ্রগুলোর অনেকই আংশিক সক্ষমতায় পরিচালিত হওয়ায় উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাচ্ছে।

উৎপাদন পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে এনলিমা বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে। এখানে উৎপাদন সকাল ১০০ মেগাওয়াট থেকে নেমে সন্ধ্যায় মাত্র ১৭ মেগাওয়াটে দাঁড়িয়েছে, যা সংকটের গভীরতাকে আরও স্পষ্ট করে।

আনোয়ারা ইউনাইটেড, বিআর পাওয়ার ও এনার্জিপ্যাকসহ একাধিক কেন্দ্র আংশিকভাবে চালু থাকলেও পূর্ণ সক্ষমতায় নেই। অন্যদিকে মাতারবাড়ি ও শিকলবাহা কেন্দ্র থেকে কিছু উৎপাদন পাওয়া গেলেও তা মোট চাহিদার তুলনায় অপ্রতুল।

চাহিদা ও সরবরাহের ব্যবধান ক্রমেই বৃদ্ধি পাওয়ায় প্রকৃত লোডশেডিং সরকারি হিসাবের তুলনায় আরও বেশি বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে।

নগরীর বন্দরটিলা, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত রয়েছে।

একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, ফলে পানি সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তীব্র গরমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকটের মূল কারণ গ্যাস সরবরাহে ঘাটতি এবং উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও আরও বৃদ্ধি পেলেও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সেই চাপ গ্রহণে সক্ষম হচ্ছে না।

এছাড়া জ্বালানি তেলের ঘাটতি, রক্ষণাবেক্ষণ সংকট এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু চট্টগ্রামের সমস্যা নয়—জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুতর সতর্ক সংকেত। দ্রুত সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com