মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১.০২ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে সোহাগ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সোহাগ আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলামের ছেলে।

সে মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে পড়ে গুরুতর আহত হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা চলন্ত ট্রেনে ওঠানামা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com