শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী গ্যাস সংকটে ধসে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা, চট্টগ্রামে চরম ভোগান্তি

ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮.২০ পিএম
  • ০ বার পড়া হয়েছে

এই গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ওয়াশিংটনে সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ টাইম শো আয়োজন করবো।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রধান গায়ক ক্রিস মার্টিন অনুষ্ঠানটি সাজানোর দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘কারা পারফর্ম করবেন তা এখনই বলতে পারছি না, তবে একাধিক শিল্পী থাকবেন। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো; দারুণ কিছু।’

যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীরা হাফটাইম শোর সঙ্গে পরিচিত, বিশেষ করে সুপারবোলের মাধ্যমে। তবে ফিফার এই উদ্যোগ বিশ্বজুড়ে এই ধরনের আয়োজনের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

ফুটবলে অবশ্য ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশনা খুবই বিরল। এর অন্যতম কারণ, অনেক সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না। ২০১৭ সালে ডিএফবি কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে জার্মান পপ তারকা হেলেন ফিশারকে দিয়ে হাফটাইম শো করানো হয়েছিল। কিন্তু অলিম্পিক স্টেডিয়ামে অনেক সমর্থক তখন জোরে দুয়ো দেন।

পরে হেলেন ফিশার বলেন, ‘একজন সংগীতশিল্পীকে মাঝে মাঝে এমন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। এত বছরে আমার চামড়া মোটা হয়ে গেছে, আর গতকালের পর তো আরও শক্ত হয়েছি। একজন শিল্পী হিসেবে দাঁড়িয়ে সেই ঘনীভূত টেস্টোস্টেরনের শক্তি অনুভব করা ছিল ভিন্ন অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি এটাকে খুব খারাপভাবে নিইনি। তাদের ক্ষোভ ছিল; তারা কোনো বিনোদন চায়নি।’

সূত্র: গোলডটকম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com