সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭.৫৯ পিএম
  • ৭১ বার পড়া হয়েছে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।

বাতিলকৃত ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল ‘কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হবার আশংকা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে অনুচ্ছেদটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে আজ শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাটিকে স্বচ্ছ প্রক্রিয়ার পরিপন্থী ও আইনবিরুদ্ধ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে রহিত করার নির্দেশনা দেন।

মন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতেই ঢাকা শিক্ষা বোর্ড আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল। এর ফলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর আর কোনো সুযোগ থাকছে না।

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com