বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দুই উপজেলায় দোকানপাট বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৮.৪৪ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মমীপুর:
লক্ষ্মীপুরে ঈদের কেনাকাটায় স্বাস্থবিধি না মানা ও করোনা ঝুঁকিতে জেলার দুই উপজেলা রায়পুর ও রামগঞ্জকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। এই অবস্থায় পূর্বের ন্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি,কাঁচাবাজার সীমিত পরিসরে এবং ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
এদিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সামাজিক দুরত ও স্বাস্থ্য বিধি না মানার কারনে আজ থেকে (১৪ মে বৃহস্পতিবার) দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
(১৩ মে) রামগঞ্জ উপজেলা ও গত (১২ মে) রায়পুর উপজেলার দোকানপাট বন্ধ ঘোষনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
জেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা থাকলেও জেলার সদরের ও উপজেলা গুলোতে পোশাক বিতান গুলোতে বিধি মানতে নারাজ ক্রেতা-বিক্রেতারা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে ১০ মে জেলা ও উপজেলার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। ঈদের কেনাকাটার জন্য উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকা থেকে ক্রেতারা বাজারে আসেন। কিন্তু কেউই স্বাস্থবিধি মেনে কেনাকাটা করছেন না। গায়ে গা লাগিয়ে দোকানের ভেতর জটলা সৃষ্টি করে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।
রামগঞ্জ উপজেলা রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, সামাজিক দুরত্ব বলি আর স্বাস্থ্যবিধি কেউই মানছেননা। না ক্রেতা,না বিক্রেতা। তাই জনস্বার্থ ও জনস্বাস্থ্য উভয় বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রামগঞ্জ উপজেলায় পূর্বের ন্যায় সকল প্রকার দোকানপাট,শপিং মল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আগামী ১৫ মে থেকে বন্ধ থাকবে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সামাজিক দুরত্ব বলি আর স্বাস্থ্যবিধি না মানায় আজ  ১৪ মে বৃহস্পতিবার দোকানপাট বন্ধ রাখতে বলেছি ব্যবসায়ী সমিতিকে। পরবর্তীতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যদি পারে তাহলে দোকানপাট খোলা থাকবে না হয় ফের বন্ধ ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com