বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় চাকুরী হারানোর শঙ্কায় সূর্যের হাসি ক্লিনিকের স্বস্থ্যকর্মিরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৮.০৮ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

এইচ আর হিরু গাইবান্ধাঃ
করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের স্বাস্থ্যখাত যখন ঝুঁকির মুখে, ঠিক তখনি সুর্যের হাসি নেটওয়ার্কে ১৫৮টি সুর্যের হাসি ক্লিনিকের হাজার স্বাস্থ্যকর্মীকে চাকুরীচ্যুত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাকুরী না হারানোর আকুল আবেদন জানিয়েছেন গাইবান্ধার সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য কর্মিরা।
আজ ১৩ই মে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক স্বাস্থ্যকর্মির উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এক অবস্থান কর্মসূচি থেকে গাইবান্ধার সুর্যের হাসি নেটওয়ার্কের কর্মীরা এ আবেদন জানিয়েছেন।
উক্ত অবস্থান কর্মসূচি থেকে স্বাস্থ্য কর্মিদের কয়েক জন এসএম শামিউল আলম, মেজবাহুল ইসলাম, পরিতোশ চন্দ্র বর্মণ, রীতা ইয়াছমীন, শাহানা বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন- বক্তব্যে তারা বলেন, গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির তিনটি ক্লিনিকসহ সারাদেশের ১৫৮ টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্লিনিকগুলো তে কর্মরত
প্রায় ১ হাজর ৫০০ বেকার হয়ে তাদের পরিবারের প্রায় ১৫ হাজর লোক বিপাকে পড়বে।
বক্তারা আরও উল্ল্যেখ্য করেন এছাড়া করোনা মহামারী প্রদুর্বে সরকারি বড় হাসপাতালগুলোর যখন তাদের মনোযাগ করোনা পরিস্থিতি নিয়ে ঠিক এই মুহুর্তে ১৫৮টি ক্লিনিক বন্ধ হলে গর্ভবতী মায়ের চিকিৎসা, শিশুদের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা এবং প্যাথলজিক্যাল পরীক্ষা এ সকল সেবা থেকে সর্ব সাধারন মানুষ স্বল্পমূল্যে
সেবা থেকে বঞ্চিত হবে এবং বঞ্চিত হলে অনেক ভোগান্তির মধ্যে পড়ে যাবে অনেক গরীব অসহায় রোগী।
অবস্থান কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সূর্য্যরে হাসি ক্লিনিক বন্ধের নোটিশ প্রত্যাহারের আবেদন সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com