বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাদামতলীর ১২ আড়তে র‌্যাবের অভিযান ৪১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০, ৬.০৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে এবং মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর পূনরায় প্যাকেটজাত করে বিক্রয় করায় রাজধানীর বাদামতলীর ১২টি আড়তে অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে তিনজনকে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
এছাড়া অভিযানে ৪০ টন আম এবং ৪ টন খেজুর জব্দ করা হয়েছে। এসময় ৪টি আড়ত সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সুজয় সরকার আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সারোয়ার আলম বাসসকে বলেন, ১২টি আড়তকে ৪১ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে কারাদন্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, আড়তের আম গুলো বাইরে থেকে দেখতে হলুদ টসটসে। কিন্তু ভেতরে একদম অপরিপক্ক। যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হতো।
সারোয়ার আলম বলেন, র‌্যাব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান চালানো হয়। এসময় ৪টি আড়ত সিলগালা করে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com