সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যাত্রাবাড়ী এলাকা থেকে ৯২ লক্ষাধিক টাকা মূল্যের ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯.১২ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ৯২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো: আবুল হোসেন (৫৫), ২। স্বপন কুমার নট্র ওরফে মো: সালমান (৪২) ও ৩। মো: শাকিল (২৩)।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বাসযোগে ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে। অতঃপর তাদের দেখানো মতে বাসে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-ঢাকা মেট্রোপলিটন পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com