শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত

  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০, ৩.৩৪ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে বিমান চলাচলে বিধিনিষেধ থাকায় বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নেয়া শুরু করেছে ভারত সরকার। প্রথম দফায় ১৭০ শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীনগরের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান ছেড়ে গেছে।

প্রথম পর্বের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়ার আরও ছয়টি বিমান ভারতীয় নাগরিকদেরকে আগামী ১২ এবং ১৩ মে শ্রীনগরে, ৯ এবং ১১ মে দিল্লিতে, ১০ মে মুম্বাইয়ে এবং ১৪ মে চেন্নাইয়ে বহন করবে।

শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইট ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীদের বহন করা হয়েছে।

আটকেপড়া এসব শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কঠিন এ সময়ে তাদেরকে মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সহযোগিতায় খাদ্য, বাসস্থান, টাকাসহ বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে।

 

প্রথম দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

ঈদের আগে তরুণ এসব শিক্ষার্থীরা তাদের বাড়ি যেতে পারবে বলে বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

ভারতে পৌঁছে যাওয়ার পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন হাই কমিশনার।

আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য শিক্ষার্থীরাও ধন্যবাদ জানায় হাইকমিশনের প্রতি।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশজুড়ে লকডাউন থাকায় এ পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে আটকে পড়া নিজেদের ২ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com