বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে  মুর্শিদা নার্সারি আর খামারে সফলতার স্বপ্নদেখছেন উদ্দ্যোক্তা যুবক আমিনুল হক 

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৫.৩০ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধিঃ- চাকুরির পিছনে না ছুটে নার্সারি আর খামার গড়ে সফল হওয়ার স্বপ্ন পূরনের পথে পিরেজপুরের কাউখালাী উপজেলার ১ নং সয়না রঘুনাথ পুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের যুবক মো. আমিনুল হক।
সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১০ টি ব্লাক বেঙ্গল ছাগল নিয়ে খামার শুরুকরে আজ ৪৬ টি ছাগলের মালিক এবং সবগুলো ছাগলই সুস্থ আছে। ব্লাকবেঙ্গল জাতের বিভিন্ন আকারের  ছাগল গুলোর লাফালাফি আর ডাকা ডাকি সত্যিই ভালো লাগবে যে কারোর। ছাগল গুলোর খাবাবের জন্য  ঘাসের বাগান এবং  ঘাসকাটার জন্য রয়েছে দুই ব্লেটের মেশিন, রয়েছে ডিসপেনসারি, খাদ্য গোডাউন সহ সংশ্লিষ্ট যাবতীয় উপকরণ।
পাশেই আছে কবুতরের খাচা। প্রায় অর্ধশত ছোটবড় কবুতরের ওড়াওড়ি  মনে প্রশান্তি আসে। নিজস্ব জমিতে  রয়েছে বিভিন্ন ফল  ফুল ও সব্জীর চারা। পাশাপাশি   কৈ আর শিং মাছ চাষের জন্য তৈরি করাহচ্ছে ঘের। সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করতে গেলে আমিনুলের এ আয়োজন যে কেহ অনুসরণ করতে উৎসাহ পাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাউখালী আউট লেটের ওউনার মোস্তাফিজুর রহমান।
 উদ্দ্যোক্তা যুবক আমিনুল হক জানান নিজস্ব তহবিল নিজস্ব জমিতে নার্সারি , মাছের খামার এবং দেশী ছাগলের খামার করে আত্মনির্ভরশীল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে করে চাকুরীর পিছনে না ছুটে উৎপাদনশীল সম্পদ  সৃষ্টি করে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারি মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com