বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প ঝুমুরের গোল চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে থামে।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি মানবতাবাদী শামসুল করিম খোকনের সভাপতিত্বে র‍্যালিতে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, টিএসআই কামরুজ্জামান,এড.নুর মোহাম্মদ, এড.মো: সেলিম মানবতাবাদী ও সাংবাদিক অ আ আবীর আকাশ, সাংবাদিক মো: রবিউস সানি আকাশ, সাংবাদিক মিজানুর রহমান, মহি উদ্দিন খোকন,লিয়াকত আলী মাস্টার, আহসান উল্লাহ তুহিনসহ জেলা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

সভায় মানবতাবাদীগণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করেন। বিগত দিনের মতো যেন আর মানবাধিকার লঙ্গন না হয় সে দিকে সজাগ থাকার অনুরোধ জানান।

র‍্যালিতে অংশ নেয়া সংগঠনের মধ্যে-বাংলাদেশ মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্র (আসক), অধিকার, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ), আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংস্থাসহ আরও অন্যান্য মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com